এক লাইন সরেস
* আমি নির্বোধদের প্রচণ্ড বিশ্বাস করি। আমার বন্ধুরা এই বিশ্বাসকে আত্মবিশ্বাস বলে।
* ব্যাংকগুলো আসলেই অদ্ভুত। আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ফান্ড না থাকার পরও আমাকে জরিমানা করেছে!
* মাঝেমধ্যে নিজেকে কেন জানি প্রতিভাবান বলে মনে হয়! কেন মনে হয়, তা খুঁজতে খুঁজতে প্রতিভা শেষ করে ফেলছি।
* আমার চারপাশের দুনিয়ার সবকিছুই চীনের তৈরি।
* অর্ধ-সত্য কথায় অর্ধ-বিভ্রান্ত হবেন না।
* অগ্নিনির্বাপণ মহড়ার সময় সবাইকে লাইনে দাঁড়াতে বলা হয়। এক পরিসংখ্যানে জানা যায়, সত্যিকারের আগুন লাগার সময় কেউ লাইনে দাঁড়ায় না।
* একসময় আমার স্মৃতিশক্তি আমার মুঠোফোনের চেয়ে বেশি ছিল।
* আমার কেবল একটা লাইফ দিয়ে হয় না। আমি একজন গেমার, আমার অনেক ‘লাইফ’ আছে।
* লোকটা পানিতে পড়ে ‘বাঁচাও, কুমির! বাঁচাও...!’ বলে চিৎকার করছিল। আমি ভেবেই পাচ্ছিলাম না, কুমির তাকে কীভাবে বাঁচাবে!
* আমি কথা গোপন রাখতে পারি। আমি শুধু অল্প কয়েকজনকে জানাই যে আমি একটা গোপন কথা জানি!
* আমি কি আগের জন্মে লেখক ছিলাম? অফিসের সব লেখা আমাকে লিখতে হয় কেন?
* অনলাইন সংবাদপত্রের দৌরাত্ম্যে পত্রিকা দিয়ে মাছিমারা খেলাটি
বিলুপ্ত হয়ে যাচ্ছে।
* সবাই পরামর্শ দেয়, সাফল্যের জন্য সব সময় মাটিতে দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ভাবি, সব সময় মাটিতে পা রাখলে প্যান্ট পরব কীভাবে?
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র