এক লাইন সরেস
* আমার জীবনের গল্প: সারা দিন কিছু না করেও দিনের শেষে ভালো ফল প্রত্যাশা করা।
* টাকার দুটি পাশ থাকে। আশ্চর্যজনকভাবে দুই পাশের মূল্য একই!
* ‘অ্যাসাইনমেন্ট’ রিপোর্ট’ জমা দেওয়ার শেষ দিন ‘পরীক্ষার আগের দিন’—দুনিয়ার ৯০ শতাংশ শিক্ষার্থীর পড়াশোনায় উৎসাহ দেয়।
* চারপাশে নির্বোধ ব্যক্তিদের দেখতে দেখতে আমি আয়নার মধ্যেও তাঁদের দেখি।
* পৃথিবীতে ৭০০ কোটি মানুষ আছে, কিন্তু আমার মুঠোফোনের ‘পাসওয়ার্ড’ শুধু আমিই জানি!
* একই কথা, বিনা মূল্যে শুনলে ‘উপদেশ’। আর টাকার বিনিময়ে শুনলে ‘পরামর্শ’। আমরা দ্বিতীয়টাতেই আস্থা রাখি!
* ডেটিং কুইজ: আপনি কি আপনার বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হবেন? ক. হ্যাঁ; খ. ক; গ. খ ও ঘ. গ।
* মনে রাখা এক ধরনের মানসিক শাস্তি।
* স্কুলে একদল বন্ধু থাকে, যারা শিক্ষককে রুলার সরবরাহ করে আমাদের মার খাওয়ায়।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র