এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* কিম কারদাশিয়ান আমার বসের মতো। কোনো কিছু না করে দুজনেই আলোচনায় থাকেন।
* ব্যাংকে টাকা জমানোর রোগ নেই আমার, টাকা তোলার রোগ আমাকে নষ্ট করে দিয়েছে।
* জীবনটা আসলে চকলেটের বাক্সের মতো, অন্যের হাতে সুন্দর দেখায়।
* আমার মা-বাবা ভয়ংকর। শীতের সকালে তাঁরা আমার ঘুম ভাঙানোর জন্য ফ্যান অন করেন আর গ্রীষ্মে অফ করে দেন!
* ভোরে সূর্যোদয় দেখে ঘুমাতে যাই বলে আমি এখন আগের চেয়ে অনেক সময়সচেতন।
* পরীক্ষার খাতায় আগেই নিজের নাম লিখবেন না, পরীক্ষা খারাপ হলে প্রিয় বন্ধুর নাম লিখে আসবেন।
* ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার কারণে ভালো কিছু এক লাইন সরেস সংগ্রহ করা যায়নি!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র