এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* যাঁরা ফেসবুকে লাখো ফলোয়ার নিয়ে সন্তুষ্ট থাকেন, তাঁরা ভুলে যান যে হিটলারেরও লাখো ফলোয়ার ছিল; যেখানে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির অনুসারী ছিল হাতে গোনা কয়েক জন।
* প্রতিদিন আমি ইচ্ছে করেই ১০ ঘণ্টা ঘুমাই। আমি যা পারি, তা বেশি বেশি করি বলেই ঘুমাই।
* শীর্ষ তিন বেশি জনসংখ্যার দেশ: চীন, ভারত ও ফেসবুক।
* আমার বাবা দারুণ রসিক, তিনি গত ২১ বছর আমাকে দারুণ সহ্য করছেন।
* প্রতিদিনই তো আমার কাছে বিরক্তিকর মনে হয়। বিরক্ত হতে হতে আমি বিরক্তবাদী হয়ে যাচ্ছি।
* আমি সাধারণত খুব বেশি পড়াশোনা করি না, কিন্তু যখন পড়তে বসি, তখন জোরে জোরে পড়ি যেন মা-বাবা বোঝেন আমি অনেক পড়ি।
* অনেকেই আমাকে ‘আকাশ হলো মানুষের শেষ সীমা’ বলে বোকা বানানোর চেষ্টা করে। অথচ আমি জানি, চাঁদে মানুষের পায়ের ছাপ আছে।
* আমি আলস্যের আটটি কারণ জানি। প্রথমটি হলো...
* অফিসে আমার বস আমাকে নির্বোধ ভাবেন না, বাকি সবাই ভাবে। সব নির্বোধের দল।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান