এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* রাস্তায় ফুটওভারব্রিজ থাকার পরও মানুষ নিচ দিয়ে হেঁটে যায়। এই মানুষগুলো যে কীভাবে নদী পার হয়, আমি বুঝে উঠতে পারি না!
* আমি পরীক্ষার হলে সব সময় সামনে বসে পরীক্ষা দিই বলেই আমার পরীক্ষার জিপিএ এত্ত খারাপ হয়।
* দিন দিন আমি খুব গরিব হয়ে যাচ্ছি। আমার আইফোনের ইয়ারফোন কেনার টাকাটাও হাতে নেই এখন!
* কারাতে খেললে সবাই কালো বেল্ট পায়। আমার এক জোড়া সবুজ মোজা দরকার, কীভাবে পাব?
* আমি মথের মতো আদর্শ জীবন চাই। মথ সারা দিন খায় আর ঘুমায়, আর যখন ঘুম থেকে ওঠে তখন সুন্দর প্রজাপতি হয়ে যায়।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র