এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* প্রথম বন্ধু: দোস্ত, আমি কালকে অ্যাভেঞ্জারস ফোর সিনেমাটা দেখছি।
দ্বিতীয় বন্ধু: আরে, অদ্ভুত তো! অ্যাভেঞ্জারসের সিক্যুয়েলই তো দুইটা! পার্ট টু–টাই এর সর্বশেষ সিক্যুয়েল!
প্রথম বন্ধু: আমি অ্যাভেঞ্জারস টু দুইবার দেখেছি!
* প্রথম বন্ধু: দোস্ত, আমার মধ্যে লুকানো প্রতিভা আছে।
দ্বিতীয় বন্ধু: কেমন প্রতিভা?
প্রথম বন্ধু: সেটা এখনো খুঁজে পাইনি।
* প্রথম বন্ধু: আচ্ছা, বল তো, দুজন টেকো মাথার মানুষের মধ্যে কে বেশি টেকো?
দ্বিতীয় বন্ধু: দুজনই।
প্রথম বন্ধু: আরে, না! যার মাথা বড়, সে বেশি টেকো।
* প্রেমিক: রাতে তোমার বাসার সামনে গিয়ে হর্ন বাজালে তুমি বারান্দায় এসো কিন্তু।
প্রেমিকা: আরে, তুমি গাড়ি কিনলে কবে?
প্রেমিক: গাড়ি নয়, আমি হর্ন কিনেছি শুধু।
* প্রথম বন্ধু: দোস্ত, আমার মা এখন আদালতে।
দ্বিতীয় বন্ধু: হায় হায়! আন্টি কী করেছেন?
দ্বিতীয় বন্ধু: আমার মা একজন আইনজীবী।
* বিচারক: তোমাকে কেন পুলিশ আটক করেছে?
আসামি: আগে আগে শপিংয়ে যাওয়ার জন্য।
বিচারক: ওহ্ হো, এটা তো অপরাধ নয়!
আসামি: স্যার, আমি তো দোকান খোলার আগে শপিংয়ে ঢুকেছিলাম।
* মা: পরীক্ষার রেজাল্ট কী? পাস করেছিস?
সন্তান: আমরা ক্লাসের সবাই পাস করেছি, কিন্তু ক্লাসটিচার পাস করেননি।
মা: মানে?
সন্তান: আমরা নতুন ক্লাসে পড়ার সুযোগ পেয়েছি, আমাদের ক্লাসটিচার এখনো পুরোনো ক্লাসে পড়ান।
* প্রথম বন্ধু: ভাগ্য ভালো যে আমরা স্পেনে জন্মাইনি!
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: কারণ, আমরা তো স্প্যানিশ জানি না।