এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* যখন আমি খেলায় হেরে যাই তখন ভাগ্যের দোষ দিই, যখন আমি খেলায় জিতে যাই তখন প্রতিপক্ষ ছাড়া আর কাউকে দোষ দিই না।
* আমার যখন কোনো কাজ থাকে না তখন আমি ছোট ছোট কাজ অনেক সময় নিয়ে শেষ করি। ফলে বস কেবল আমাকেই পছন্দ করেন।
* আইনগতভাবে ভিডিও গেমসই একমাত্র বৈধ জায়গা, যেখানে নির্বোধদের ইচ্ছামতো চড় দেওয়া যায়।
* মানুষকে কেউ কঁাঠালপাতা খেতে দিলেও সে মানুষই থাকে। আবার আমলাকে কেউ ঘুষ দিলে সে আমলাই থাকে।
* আমার পরীক্ষার খাতায় উত্তর পড়ে শিক্ষকেরা যে কেন প্রশ্নবোধক চিহ্ন দেন, সেটার উত্তর আমি আজও খুঁজে পাইনি।
* কলেজে আমরা ক্লাস পালিয়ে পড়াশোনা করতাম।
* সততাই সর্বোৎকৃষ্ট পন্থা—এটা অসৎ রাই বেশি বলে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র