এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকার পরও ব্যাংক কেন জরিমানা করে?

* আমি যখন অসাধারণ কিছু করি, তখন কেউই সেসব দেখে না। যখন আমি কিছু করি না তখন সবাই দেখে, আমি বেকার বসে আছি।

* অন্যকে বিরক্ত করার অভ্যাস ধরে রাখার জন্য হলেও প্রেম করা উচিত।

* বিশ্বাস করুন, ভার্চ্যুয়াল দুনিয়ায় আমিও আপনার মতোই একজন আগন্তুক, আমাকে বিশ্বাস না করাই ভালো।

* জীবন আসলে অ্যান্ড্রয়েড ফোনের মতো, অন্যের ফোনের দিকেই আমাদের চোখ থাকে বেশি।

* আপনি যত সুন্দর আর দামি জামাকাপড়ই পরুন না কেন, ধোপার কাছে সবই সমান।

* রং নম্বরগুলো কখনো ব্যস্ত থাকে না কেন!

* ব্যর্থতা নিয়ে লেখা বই যদি বিক্রি না হয় তাহলে সাফল্য কার?

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র