এক লাইন সরেস
* আপনি যদি দেখতে নির্বোধের মতো হন কিন্তু আপনার মনটা যদি হয় খুব ভালো, তারপরও আপনি মানুষের কাছে নির্বোধই থাকবেন।
* মানুষ যতটা খারাপ বলে আপনি আসলে ততটা খারাপ না-ও হতে পারেন, বেশি হওয়ারই সম্ভাবনা বেশি।
* অনবরত কথা বলার অভ্যাস আপনার মূল্য বাড়িয়ে দেয়, কিন্তু দাম কমিয়ে দেয়।
* ধারালো জিব কি বুদ্ধিমত্তা প্রকাশের মাপকাঠি?
* বিপদে পড়তে চাইলে বন্ধুর পরামর্শ নিতে ভুলবেন না। বিপদ উপভোগ করুন।
* অফিসে আমি প্রতিদিন হাজারো কাজের মাধ্যমে বসের সামনে নিজেকে নির্বোধ প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
* আমাকে অপমানের জন্য আমি বন্ধুদের ধন্যবাদ দিই না, এটা আমার মানসিক শান্তি।
* আমি মিথ্যা কথা বলি না, আমার সত্য আর আমি একসঙ্গে ঘটনাস্থলে থাকতে পারি না শুধু।
* আমার বস না ভেবেই আমাকে নির্বোধ ভাবেন, তিনি জানেন না আমি কতটা অকর্মণ্য।
* এ দেশে ফাঁকিবাজিকে সম্মান দেওয়া হয় না কেন?
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র