এক লাইন সরেস
. প্রতিবছর আমি বন্ধুদের সঙ্গে একটা চুক্তি করি। আমার বন্ধু যদি আমার সম্পর্কে অন্যদের কাছে মিথ্যা কথা বলা বন্ধ করে, তাহলে আমিও আমার বন্ধুর নামে অন্যদের কাছে সত্য কথা বলা বন্ধ করে দিই।
. নিজেকে ‘হট’ বলা বিরত থাকুন। আপনি একমাত্র মাইক্রোওয়েভ ওভেন আর কাপড় ইস্ত্রির আয়রন গরম করা ছাড়া আর কিছু গরম করতে পারবেন না।
. ইশ্, আমরা যদি ইন্টারনেট থেকে ছবি, গান কিংবা সিনেমার মতো পোশাক আর সানগ্লাসও ডাউনলোড করতে পারতাম!
. আমার দর্শন: আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখা উচিত নয়। আগামী সপ্তাহের জন্য আমাদের কিছু বড় কাজ ফেলে রাখা যায়।
. জাপানের জাতীয় পতাকা যিনি এঁকেছেন, আমি তাঁর চেয়েও বেশি অলস।
. কথায় বলে, যেকোনো অসুখে হাসিই আদর্শ চিকিৎসা। কিন্তু কোনো কারণ ছাড়া হাসিই আবার প্রমাণ করে যে আপনার চিকিৎসা প্রয়োজন।
. মোটা হচ্ছেন বলে নিজেকে ভাগ্যবান ভাবুন। এক পরিসংখ্যানে দেখা যায়, মোটা মানুষেরা সাধারণ মানুষের চেয়ে কম অপহরণের ঝুঁকিতে থাকেন।
. বন্ধুত্ব: আপনি কতখানি উজবুক, তা মাপার বিশেষ স্কেল বটে।
. আমার মা–বাবাকে আমি হিংসা করি। তাঁদের মতো আমার বুদ্ধিমান সন্তান নেই।
. ঘুম আসলেই খুব কাজের ‘জিনিস’। বেশি বেশি ঘুম আমাদের অনেক নির্বোধের অত্যাচার থেকে বাঁচিয়ে দেয়।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র