এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*     সারকাজম বা বিদ্রূপ এমন একটি নেশা, যেখানে কোনো বোকাকে ‘বোকা’ না বলেই বোকা বানানো যায়।

*     বোকার সঙ্গে তর্ক করবেন না। তর্ক করার সময় মানুষ দূর থেকে বুঝতে পারবে না আসল বোকাটা কে।

*     নিজেকে অযোগ্য মনে হলে ভাবার চেষ্টা করুন অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতার সময় কেউ কেউ লাইফজ্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকে।

*     প্রেমিকাকে ‘কেন ভালোবাসি’ এই প্রশ্নের উত্তর দেওয়া আর পানির স্বাদ বর্ণনা করা একই বিষয়।

*     আপনি যাকে ভালোবাসেন, তাকে বেশি করে ঘুমাতে দিন।

*     সকালে ঠিকমতো ঘুম থেকে উঠতে পারলে আমার ছবি এত দিনে পত্রিকার বাণিজ্য পাতায় ‘শীর্ষ দশ ধনী’ প্রতিবেদনে দেখা যেত।

*     ‘আমার প্যারাস্যুট ঠিক সময়ে খোলেনি’ এমন অভিযোগ কেউ কোনো দিন করেছে বলে শোনা যায় না।

*     অদ্ভুত সামাজিক দুনিয়া! আপনি নোবেল পুরস্কার হাতে নিয়ে তোলা একটা ছবি ফেসবুকে দিলে যত লাইক পাবেন, তার চেয়ে বেশি লাইক পাবেন শুধু খাবারের ছবি দিলে।

*     আমি সব সময় তাদের ভুল থেকেই শিখি, যারা আমার পরামর্শ মেনে কাজ করে।

*     এই মহাবিশ্বে পৃথিবীতেই একমাত্র প্রাণ আছে কিংবা অন্য কোথাও থাকতে পারে—দুটো বিষয়ই কিন্তু ভয়ের।

*     আমরা স্বপ্ন দেখি, উড়োজাহাজের মতো সারা পৃথিবী ঘুরব, কিন্তু আসলে সিলিং ফ্যান হয়ে অফিসে বসে থাকি।

*     কত মানুষ ১৬ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ জিতেছে, আর আমি স্কুলে কান ধরে দাঁড়ানো ছাড়া আর কিছুই পারিনি।

*     বিশ্ববিদ্যালয়ে গ্রুপ স্টাডি করে বন্ধুদের কেউ যেন পড়তে না পারে তা নিশ্চিত করা যায়।

*     যারা ঘুমের মধ্যেও হাঁটে, তারা আসলে নিজের স্বপ্নকে অনুসরণ করে।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র