এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* আমি একসময় রাজনীতি করতে চেয়েছিলাম, তারপর প্রেম করতে গিয়ে আর কোথাও যেতে পারিনি।
* আমি যত জোরেই দৌড়াই না কেন, বাস কিংবা রেলস্টেশনের ঘড়ি আমার চেয়ে দ্রুত দৌড়ায়।
* আমি সব সময় হোমসিকনেসে ভুগি। বাড়িতে বসে থাকলেও হোমসিকনেস কাজ করে।
* আমার রুমে নতুন এয়ারকন্ডিশনার লাগাতে হবে, রাতে রেফ্রিজারেটরের দরজা খুলে ঘুমানো অনৈতিক মনে হচ্ছে।
* পরীক্ষার হলে গিয়ে বসলেই প্রকৃতি আমার মাথার ৯৫ শতাংশ জায়গা শূন্যস্থান দিয়ে ভরে দেয়।
* প্রেমিকের মোবাইল ফোনের ব্যাটারিতে পরিপূর্ণ চার্জ থাকলে তাকে সন্দেহ করা যায় না!
* আমার ‘এইম ইন লাইফ’ ঠিক করার আগে অস্ত্রশস্ত্র জোগাড় করা দরকার।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র