এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* আমাকে যখন কেউ ফেসবুকে আনফ্রেন্ড করে দেয়, তখন খুব আনন্দ লাগে। ব্যাপারটা আবর্জনা নিজেই নিজে পরিষ্কার হওয়ার মতো।
* নিয়মিত ধূমপান করলে জীবনে বেঁচে থাকার ওপর নাকি ৩০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যায়?
* আমার বস আমার বুদ্ধিমত্তাকে নম্বর দিয়ে প্রকাশ করেন। তিনি আমাকে দশে তিন নম্বর দিয়ে কী যে বোঝান, বুঝি না!
* আমি এতটাই দারুণ রান্না করি যে স্মোক অ্যালার্ম চিৎকার করে ওঠে।
* শিক্ষক যখন আমাকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন, তখনই বুঝি, তর্কে আমিই জিতেছি।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র