এক লাইন সরেস
. অতিপ্রাকৃত গল্প শুনে ভয় পাবেন না। পৃথিবীতে আসলে ভূত ছাড়া কিছু নেই।
. প্রতিদিন সকালে আলোর গতি কি বেশি থাকে? ঘুম থেকে উঠলে চারদিকে আলো আর আলো! সহ্য করাই কঠিন!
. আমি আসলে সব দিন নিজের মধ্যে থাকি না। মাঝেমধ্যে আমি আমার অফিসের বড় কর্তার মতো কিছু না জানার আচরণ করি।
. মধ্যবিত্তরা পাহাড়ে ঘুরতে যায়। উচ্চবিত্তরা পাহাড়ে উঠতে যায়।
. এই মুহূর্তের খবর: মানবজাতির বুদ্ধিমত্তার মাত্রা কয়েক মিনিট আগে যা ছিল তা এখন কমছে।
. বিড়ালও প্রাণী পোষে। বিড়াল তার মনিবকে ভীষণ আদর করে।
. মানুষ মাত্রই ভুল আর ভুল ধরাই তো করপোরেট দুনিয়ার এগিয়ে চলার রহস্য।
. ছোট শহর বা গ্রামে বাস করার সুবিধা হলো আপনি কী করেন আপনি তা না জানলেও আপনার প্রতিবেশী জানে।
. একজন আশাবাদী মানুষ তিনি, যাঁর আসলে বেশি কাজ করার অভিজ্ঞতা নেই।
. সাফল্যের সাতটি সূত্র আছে, যা মেনে চললে সাফল্য আসবেই। প্রথম সূত্র হলো, সাফল্যের সূত্র কাউকে না বলা।
. পরামর্শ: প্রতিদিন ভোরে মাঠে দৌড়ালে ওজন কমে। প্রশ্ন: সামনে দৌড়ালে ওজন কমে, আমি যদি পেছন দিকে দৌড়াই, তাহলে কি ওজন বাড়বে?
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র