এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

. নির্বোধদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যায়।
. একটি গাণিতিক সমস্যা মাথা দিয়ে সমাধান করুন। আটজন লোক মাথা দিয়ে একটি দেয়ালে আঘাত করলে কতটি ইটের অবস্থান বদলাবে?
. নির্বোধদের প্রশ্ন করার চেয়ে তাদের ভুল সংশোধন করা বেশ সহজ।
. দুশ্চিন্তা কিন্তু অনেক কাজের। আমি যা চিন্তা করি তার ৯০ শতাংশই কখনো হয় না।
. হতাশা আসলে একধরনের রাগ। যখন আমাদের রাগে বেশি রোমাঞ্চ থাকে না, তখন সেটাকে হতাশা বলে।
. কেউ কেউ অদৃশ্য মানুষের কথা শোনেন। কেউ কেউ অদৃশ্য মানুষদের দেখেনও। আর বাকিদের কল্পনাশক্তি খুব ভালো নয়।
. আপনি মোটা হলে আপনার বন্ধুদের জন্য নিয়মিত স্রষ্টার কাছে প্রার্থনা করুন। স্রষ্টা আপনাকে চিকন না করে যেন বন্ধুদের মোটা করে দেন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র