এক হাতে ব্রাউজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে চলছে আই-জিনিয়াস এন্ট্রি রাউন্ড। সঞ্চালক সামিউল হক আসিফ প্রশ্ন ছুড়ে দিলেন প্রথম রাউন্ডের ১২ জন প্রতিযোগীর উদ্দেশে। ঊর্ধ্বশ্বাসে প্রতিযোগীরা দুই হাতে ব্রাউজ করছে হ্যান্ডসেটে। ব্যতিক্রম ছিল একজন। সান্তাহারের শেরে বাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাপলা বানু। তার বাঁ হাতটি না থাকায় এক হাতেই চালিয়ে যায় ব্রাউজিং। তিনটি প্রশ্নের মধ্যে একটির উত্তরও দিয়ে দেয় শাপলা। কিন্তু আরেক প্রতিযোগী বাকি দুটির উত্তর দিয়ে ওই রাউন্ডে বিজয়ী হলেও শাপলা ছিল বেজায় খুশি। কারণ, এত শিক্ষার্থীর মধ্যে অংশ নিতে পারাটাই ছিল তার কাছে বড় ব্যাপার। শাপলা বলে, ‘বিশ্ব যে আঙুলের ডগায়, তা আজ বুঝলাম।’— ইমাম হাসান