একটা কাগজ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বন্ধুসভা গঠিত হয়েছে বগুড়ার দুপচাঁচিয়ায়। তাই এখানে ইন্টারনেট উৎসবও অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো। স্বাভাবিকভাবে উৎসব সম্পর্কে তেমন ধারণা নেই তাদের। অনুষ্ঠানের দিন আমি ছিলাম ইনফরমেশন বুথে। সকাল থেকেই প্রচুর শিক্ষার্থীর সমাগম। ইনফরমেশন বুথে শিক্ষার্থীরা আসছে, তথ্য নিচ্ছে। হঠাৎ কোথা থেকে একদল ছোট ছোট ছেলেমেয়ে হাজির। কী চাই তোমাদের?‘আমরা কাগজ নিতে এসেছি।’‘কাগজ তো এখানে দেওয়া হচ্ছে না। তোমরা ওই দিকে যাও।’ আমার দিকনির্দেশনা পেয়ে সবাই ছুটল এক্সপেরিয়েন্স জোনের দিকে। কিন্তু একটা ছেলে দাঁড়িয়েই থাকল। খানিকক্ষণ বাদে চারদিক ভালোভাবে দেখে চুপি চুপি বলল, ‘একটা কাগজ দ্যাও রে, বারে। কেউ দেকপার পাবি না!’