একটি আনন্দের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী উত্সবে শিক্ষার্থীরা
বৈশাখী উত্সবে শিক্ষার্থীরা

পয়লা বৈশাখ চলে গেলেও রেশ থাকে কয়েক দিন। এটি বোঝা গেল পয়লা বৈশাখের পরদিন। ঢাকার কলাবাগানে পাঁচতলা বাড়ির আঙিনাজুড়ে মেলা। ঢুকতেই কানে ভেসে এল, ‘এসে হে বৈশাখ এসো...’।
কিন্তু মেলায় ঢুকে খানিকটা খটকা লাগে। এটা আসলে কাদের মেলা! মন দিয়ে চোখ মেলতে হয়। যা চোখে পড়ল তাতে চোখ ছানাবড়া। এ মেলায় যারা কেনাকাটা করছে ও যারা পণ্য বিক্রি করতে বসেছে সবাই শিশু। পড়াশোনা করছে প্লে থেকে সপ্তম শ্রেণীর মধ্যে। মেলায় সাজানো পসরার মধ্যে যেমন বইয়ের দখলদারি আছে, তেমনি আছে পিঠাও। আছে বৈশাখী খেলনা, এমনকি শিশুদের পোশাক-আশাকও। এ মেলার আয়োজন করে রাজধানীর আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল।
১৫ এপ্রিলের সারা দিন এই স্কুলের শিক্ষার্থীরা মেতে থাকে মেলায় ও বৈশাখী আনন্দে। এখানে স্বাভাবিক শিশুর পাশাপাশি স্কুলে অধ্যয়নরত প্রতিবন্ধী শিশুরাও অংশ নেয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মাহমুদ হাসান, সহকারী প্রধান শিক্ষক লুসিন সাদেকীনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।