একটি কিবোর্ড একটি খামার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে কৃষিকাজ করতে গ্রামে যেতে হয়। কিন্তু কম্পিউটারের এই যুগে গ্রাম নয়, আপনার গৃহের কম্পিউটারই মেটাতে পারে আপনার কৃষিকাজের বাসনা।

প্রথমে কিবোর্ডের সবগুলো কি খুলে ফেলুন। এবার ছবিতে প্রদর্শিত নিয়ম অনুযায়ী বীজ বপন করুন। আবার কিগুলো জায়গামতো বসিয়ে নিয়মিত জল-হাওয়া দিন। দেখবেন কয়েক দিনের মধ্যেই সুন্দর চারাগাছ গজিয়ে উঠেছে। চারাগাছ একটু বড় হলে টেবিল ফ্যান দিয়ে বাতাস দিন। দেখবেন কী সুন্দর সবুজ কচি ফসল আপনার কিবোর্ডে মাথা দোলাচ্ছে।