একটি জাতিসংঘ অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ


দুই নেত্রীর কী যে গুণ
ফোন করেছেন বান কি মুন!
বান কি মুনের বড় আশা
দুইয়ের মাঝে ভালোবাসা!



বান কি মুন কী বলেছেন ফোনে
‘ঝগড়া কোরো না নির্বাচন করো,
তোমরা কি গেদা পোলাপান
তোমরা এখন অনেক বড়!’



বান কি মুন দিয়েছেন উপদেশ
যাহাদের পাকিয়াছে কেশ
পাকা কেশ নিয়ে ফোটে কথার খই
মিডিয়াতে পড়ে দারুণ হইচই।



দোহাই, হাত জোড় করি, বসো সংলাপে
পচা জঞ্জাল পুড়ে যাবে ধাপে ধাপে।
তোমাদের ওপর নির্ভর করে যে সব
ভোটের আনন্দে হোক ঈদের কলরব।



বান কি মুনের ফোনে দাও গো কান
সারা দেশজুড়ে হোক নির্বাচনী গান
নির্বাচনে হারজিত যারা মানে, তারা যে মহান
বান কি মুন বলেছেন, তোমরা কি পোলাপান!