একটি টিভি চ্যানেলের জন্মকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডাবলু সাহেব সেদিন ভোরে একটি রোমান্টিক ‘তিন কোনা’ প্রেমের স্বপ্ন দেখলেন

বাহ্‌, কী দারুণ একটা স্বপ্ন দেখলাম! গল্পটা নিয়ে ফাটাফাটি একটা টেলিফিল্ম বানানো যায়!

ডাবলু সাহেব যত্ন করে সেই স্বপ্ন-গল্প লিখেও ফেললেন

জি ভাই! একটা দারুণ গল্পের স্ক্রিপ্ট আছে, বানান না একটা টেলিফিল্ম এটা নিয়ে!

ধুর ভাই! কী বলেন! এখন নাটক বানাতে আবার স্ক্রিপ্ট লাগে নাকি! লাগবে না রে ভাই।

হতাশ হয়ে ডাবলু সাহেব নিজেই টেলিফিল্ম পরিচালনার সিদ্ধান্ত নিলেন

স্যার, আগে তো কখনো পরিচালনা করেন নাই...পারবেন?

ছেলে বলে কী! ১২ বছর ধরে দিনে ২৪ ঘণ্টা সংসার পরিচালনা করতেছি আর এটা তো সামান্য ৫৯ মিনিটের টেলিফিল্ম!

অনেক চেষ্টা করেও কোনো প্রযোজক ঠিক করতে না পেরে নিজের টাকা দিয়েই টেলিফিল্ম বানাতে শুরু করলেন ডাবলু সাহেব

টেলিফিল্ম বানাচ্ছ, নাকি মডেলদের সঙ্গে খাতির করার রাস্তা তৈরি করছ?

টাইটানিক বানানোর সময় ক্যামেরনের বউও একই কথা বলছিল, বুঝলা?

প্রায় ২৬টি চ্যানেলে চেষ্টা-তদবির করেও কোনো লাভ হলো না

ভাই, গল্পটা আগে একটু শোনেন! লোকেশন, কাস্টিং—সবই সুপ্পার!

কথা বাড়িয়ে লাভ নাই, ভাই। টেলিফিল্ম যত মিনিটের, তত মিনিটের বিজ্ঞাপন রেটে টাকা দিতে পারলে প্রাইম টাইমে দিয়ে দিতে পারব! চলে?

অন্য সব চ্যানেলের ওপর বিরক্ত হয়ে এবং নিজের টেলিফিল্ম প্রচারের জন্য ডাবলু সাহেব শেষমেশ নিজেই একটা টিভি চ্যানেল খুলে ফেললেন

উদ্বোধনী দিন দেখবেন, ডাবলু চৌধুরীর রচনা, পরিচালনা ও প্রযোজনায় বিশেষ টেলিফিল্ম ‘গভীর রাইতে বাঁশ বাগানের’ প্রিমিয়ার শো!