প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩৯
একটি দেশে আদমশুমারি সাধারণত দশ বছর পর পর হয়: প্রাথমিক বিজ্ঞান
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
সঠিক প্রশ্নোত্তর, অংশ-২৯
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১৩
১৪। কোন ধরনের বিদ্যুতের ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না?
ক. পারমাণবিক বিদ্যুৎ খ. সৌরবিদ্যুৎ
গ. গ্যাসভিত্তিক বিদ্যুৎ ঘ. কয়লাভিত্তিক বিদ্যুৎ
উত্তর: খ. সৌরবিদ্যুৎ
১৫। কোথায় সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক. সৌরকোষে খ. উইন্ডমিলে গ. সৌর প্যানেলে ঘ. টারবাইনে
উত্তর: গ. সৌর প্যানেলে।
১৬। কোনটি আহরণে অবকাঠামোগত খরচ ছাড়া অন্য কোনো খরচ লাগে না?
ক. প্রাকৃতিক গ্যাস খ. সৌরশক্তি গ. বায়ুশক্তি ঘ. পারমাণবিক শক্তি
উত্তর: গ. বায়ুশক্তি
১৭। বায়ুকল কোন কাজে ব্যবহার করা হয়?
ক. বৈদ্যুতিক বাতি জ্বালানো খ. টিভি চালানো
গ. কম্পিউটার চালানো ঘ. সেচকাজে
উত্তর: ঘ. সেচকাজে
১৮। কোনটি নির্মল জ্বালানির উৎস?
ক. বায়ু খ. গাছপালা গ. কয়লা ঘ. তেল
উত্তর: ক. বায়ু
১৯। বায়ু ও সৌরশক্তিকে সবুজ শক্তি বলা হয় কেন?
ক. খরচ কম লাগে খ. পরিবেশ দূষণ হয়
গ. পরিবেশ দূষণ হয় না ঘ. সহজলভ্যতা
উত্তর: গ. পরিবেশ দূষণ হয় না।
অধ্যায়-১৪
১। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয় কেন?
ক. বুদ্ধি ও জ্ঞানের জন্য খ. বল ও শক্তির জন্য
গ. সুদর্শন হওয়ার জন্য ঘ. ধার্মিক হওয়ার জন্য
উত্তর: ক. বুদ্ধি ও জ্ঞানের জন্য
২। ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ১২ কোটি ১৪ লাখ খ. প্রায় ১৫ কোটি
গ. ১৩ কোটি ১৪ লাখ ঘ. ১৩ কোটি ৯৩ লাখ
উত্তর: খ. প্রায় ১৫ কোটি
৩। একটি দেশে আদমশুমারি সাধারণত কত বছর পর পর হয়?
ক. পাঁচ বছর খ. দশ বছর গ. পনেরো বছর ঘ. বিশ বছর
উত্তর: খ. দশ বছর।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল