একটি ফরেন অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা:মাহাতাব রশীদ
আঁকা:মাহাতাব রশীদ

নেপালি কলা
থাই সরপুঁটি
বাপ-বেটা দুজনেই
বিদেশে ছুটি!

ভারতের শাড়ি
জাপানের গাড়ি
বিদেশি জিনিস
সব বাড়ি বাড়ি!

গাড়ি ও ঘোড়া
গাধা বা গরু
হিজলের পাশে
বিদেশি তরু!

সবকিছু বিদেশি
বিড়াল ও কুকুর
আফ্রিকান মাগুরে
ভরেছে পুকুর।

আমি কী, যদি
এ প্রশ্ন করেন
তবে বলি ভাই
মনটা ফরেন!