একটি স্ট্যাটাস এবং কিছু কমেন্ট
ককটেল কুদ্দুস
আজকের হরতালে আমি একাই এক শ। ককটেল ফাটাইয়া সব তামা তামা কইরা দিসি। বাস-ট্রাক সব গুঁড়া গুঁড়া কইরা দিসি। আজকে দলের বড় বড় নেতা এবং পিকেটার ভাইদের কাছ থেকে অনেক বাহবা পেলাম। আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করতেসে। with বাংলাদেশ ককটেল ফেডারেশন (বাকফে) অফিশিয়াল ফ্যান পেজ।
ককটেল মিজান, বোমা শামছু and 420 others like this
বোমা শামছু
ভাই, আপনার ভবিষ্যৎ দেহি রামদা, চাপাতির মতো একদম ফকফকা! আপনি এগিয়ে যান।
ককটেল মিজান
ডিউড, তোমার এই ককটেলময় স্ট্যাটাস দেখে আমি মুগ্ধ। তোমার এই স্ট্যাটাসে কতগুলি লাইক দিমু বুঝতে পারতেসি না।
অ্যাঞ্জেল অভি
শাবাশ ফ্রেন্ড! পুরাই আগুন, the fire!
আফসোস নান্টু
দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আপনি ৫০০ টাকার ককটেল ফাটাইতেসেন। আফসোস, আড়াই কেজি আফসোস।
কবি কুদ্দুস
ওরে তোরা একটা দুইটা বাস-লেগুনা ধর, সকাল-বিকাল ভাঙচুর কর।
পুলিশ কর্মকর্তা
ব্রাদার, আপনার বাসার ঠিকানা একটু দেবেন। না মানে, দরকার ছিল আর কী।
বিক্ষোভ হাসান
এ দেশের তরুণ সমাজের উচিত আপনার কাছ থকে শিক্ষা নেওয়া। আপনার পারফরমেন্স দেখে আমি অভিভূত।
সালিমুল হক, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা