একটুর জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, এটা কোনো প্রতিযোগীর আফসোস নয়, এটা এক শিক্ষকের আফসোস। ইন্টারনেট জিনিয়াস প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা চলছে তখন স্টেজে। দুজন ছাত্রের মধ্যে তখন তুমুল প্রতিযোগিতা হচ্ছিল। একজন জেবি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যজন সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। কে হবে আই-জিনিয়াস। এ সময় দর্শকসারিতে বসা ছিলেন জেবি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবাস সরকার। তিনি তাঁর পরিচিতজনদের নিচু গলায় গর্বের সঙ্গে বলতে থাকেন, ‘আশা করছি, আমরাই আই-জিনিয়াস হব।’ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেবি উচ্চবিদ্যালয়ের প্রতিযোগীকে হারিয়ে আই-জিনিয়াস হয় সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়ের আবির চৌধুরী। এ সময় জেবি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবাস সরকার জোরে বলে ওঠেন, ‘উফ, একটুর জন্য পারলাম না!’