একদিন গণিত ক্লাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো ও সংগৃহীত
ছবি: প্রথম আলো ও সংগৃহীত

‘ক’ একটি কাজ ৩০ দিনে করে, ‘খ’ ও ‘গ’ করে ২৫ দিনে। ‘ঘ’–কে কোনো কাজ করতে বললে সে তৃতীয় দিনের দিন উধাও হয়ে যায় এবং দশম দিনে ফিরে আসে এবং পরের ১৫ দিনে কাজটি শেষ করে। ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ একত্রে সে কাজটি করতে শুরু করল। তৃতীয় দিনের দিন উধাও হওয়ার সময় ‘ঘ’ ট্যুরে ‘অন্নেক অন্নেক মজা হবে’ বলে ‘খ’–কে সঙ্গে নিয়ে গেল। কাজটি শেষ হবে কত দিনে?
ছাত্রের অনুভূতি

ছবি: প্রথম আলো ও সংগৃহীত
ছবি: প্রথম আলো ও সংগৃহীত

পিতা–পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা–কন্যার বয়সের সমষ্টি ৪৮ বছর। মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ। কন্যা ও পুত্রের বয়সের সমষ্টি ৩০ বছর। কেউ জিজ্ঞেস করলে কন্যা তার বয়স পাঁচ বছর কমিয়ে বলে। কার বয়স কত?
পুরা ফ্যামিলি উঠায় নিয়া আসবি। এই ফ্যামিলিটার জন্যই এত ঝামেলা!
ছাত্রের অনুভূতি

ছবি: প্রথম আলো ও সংগৃহীত
ছবি: প্রথম আলো ও সংগৃহীত

পাঁচ কেজি আম ও দশ কেজি আপেলের ক্রয়মূল্য ৯০ কেজি বরই ও দুই শ গ্রাম আঙুরের ক্রয়মূল্যের সমান। আবার আট কেজি আঙুর ও ছয়টি কমলালেবুর দাম নয় কেজি আম ও ১২টি কমলালেবুর সমান। পাঁচ কেজি কমলালেবুর দাম দিয়ে কত কেজি আঙুর, আপেল, নাশপাতি কেনা যাবে?
ম্যাডাম, কিননের দরকার নাই। এইগুলাতে কেমিকেল আছে।
ছাত্রের অনুভূতি

ছবি: প্রথম আলো ও সংগৃহীত
ছবি: প্রথম আলো ও সংগৃহীত

একটি বাসায় ১৫ জন লোকের ২৫ দিনের খাবার আছে। পঞ্চম দিনের দিন কয়েকজন চলে গেল। সপ্তম দিনে আরও ১২ জন ওই বাসায় এল। এর মধ্যে একদিন এক লোকের চার বন্ধু এসেছিল। খাবার ব্যবস্থাপককে না জানিয়ে তিনি তঁার চার বন্ধুকে সেদিন খাওয়ালেন। দুজন বন্ধু আবার তাদের বাসায় বুয়া আসেনি বলে রাতের খাবার পার্সেল করে নিয়েও গেল। বাকি খাবার কদিন চলবে?
চুরি কইরা খাইছে, আবার পার্সেলও নিয়া গেছে? মাইরালা আম্রে মাইরালা!
ছাত্রের অনুভূতি