একলা বসে আপন মনে বসে নদীর ধারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার রূপ  অংশ-৬

প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

স্বদেশ
১. একলা বসিয়া আপন মনে বসিয়া নদীর ধারে।
উত্তর: একলা বসে আপন মনে বসে নদীর ধারে।
২. ‘ভালোবাসার শিল্পী আমি’ বলিবে হাসিয়া তখন।
উত্তর: ‘ভালোবাসার শিল্পী আমি’ বলবে হেসে তখন।
৩. এঁকেবেঁকে চলিয়াছে অসংখ্য নদী।
উত্তর: এঁকেবেঁকে চলেছে অসংখ্য নদী।

কাঁকনমালা আর কাঞ্চনমালা
১. বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল বড় সুখ পায়।
উত্তর: বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়।
২. বন্ধুর জন্য মন খারাপ হইতে থাকে তার।
উত্তর: বন্ধুর জন্য মন খারাপ হতে থাকে তার।
৩. মুখে দেওয়া মাত্র সকলের মন ভরিয়া যায়।
উত্তর: মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়।
৪. সুখে তার মন ভরিয়া ওঠে, সেই ছোট্ট বেলার মতোই।
উত্তর: সুখে তার মন ভরে ওঠে, সেই ছোট্ট বেলার মতোই।
৫. রাজপুত্র গাছতলায় বসিয়া তাহার জন্য অপেক্ষা করিয়া থাকে।
উত্তর: রাজপুত্র গাছতলায় বসে তাহার জন্য অপেক্ষা করে থাকে।
৬. রাজপুত্র বন্ধুকে ভুলিয়া যায়।
উত্তর: রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
৭. শেষে রাখাল একদিন চলিয়াই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখিবার জন্য।
উত্তর: শেষে রাখাল একদিন চলেই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখবার জন্য।
৮. রাজপ্রাসাদের সদর দরজার রাক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকিতে দেয় না।
উত্তর: রাজপ্রাসাদের সদর দরজার রাক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না।
৯. রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলিতেই পারিতেছে না।
উত্তর: রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতেই পারছে না।
১০. রাজ্যজুড়ে কান্নাকাটির রোল পড়িয়া যায়।
উত্তর: রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়।
১১. রাজ্যসংসার অচল হইয়া যায় প্রায়।
উত্তর: রাজ্যসংসার অচল হয়ে যায় প্রায়।
১২. দুঃখের দিন দুঃখে দুঃখে যাইতে থাকে কাঞ্চনমালার।
উত্তর: দুঃখের দিন দুঃখে দুঃখে যেতে থাকে কাঞ্চনমালার।
১৩. তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনিতে হয় ওই দাসী।
উত্তর: তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী।
১৪. রাজপুরীর সকলে তাহার ভয়ে কাঁপিতে থাকে।
উত্তর: রাজপুরীর সকলে তাহার ভয়ে কাঁপতে থাকে।
১৫. নকল রানি রাজার দিকে ফিরিয়াও তাকায় না।
উত্তর: নকল রানি রাজার দিকে ফিরেও তাকায় না।


# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল