একসঙ্গে অনেক ছবি ছোট-বড় করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির আকার সাধারণত অনেক বড় হয়। এ জন্য ফেসবুকে প্রকাশ করার ক্ষেত্রে সময় বাঁচাতে সেসব ছবি ছোট করে নিতে হয়। কারণ, এতে ডেটা এবং সময় বাঁচে অনেক। এখন এমন যদি হয়, ছবির সংখ্যা ৫০ বা ১০০টি, তাহলে? কোনো সমস্যা নেই। পাঠক, এখন এসব ছবি আর একটা একটা করে ছোট করতে হবে না। অ্যাডোব ফটোশপ ব্যবহার করে খুব সহজেই একসঙ্গে অনেক ছবি ছোট বা বড় করে নিতে পারেন। এ জন্য একটি ফোল্ডারে নিয়ে নিন, যে ছবিগুলো ছোট অথবা বড় করতে চান। এবার ফটোশপ চালু করে ALT+F9 চেপে অ্যাকশন প্যালেট নিয়ে আনুন। অ্যাকশন প্যালেট থেকে Create New Action Baton-এ ক্লিক করুন। নতুন খোলা বক্সে resizepic লিখে Record বোতামে চাপুন। এবার Ctrl+O চেপে ওই ফোল্ডারে গিয়ে নিজের ছবিগুলো থেকে যেকোনো একটি সিলেক্ট করে দিন। এবার টাস্কবারের image থেকে image size-এ গিয়ে width ও height-এর ঘরে পছন্দমতো মাপ ঠিক করে দিন। এবার ok-তে ক্লিক করুন। এখন file থেকে Save As-এ ক্লিক করে JPEG (*.jpg,*.ipeg,*.jpe) ফরম্যাট নির্ধারণ করে দিন। কোনো অবস্থাতেই ফাইলের নাম পরিবর্তন করবেন না। এবার সেভ করুন JPEG OPTIONS-এর Quality box-এ ৫ লিখে। এবারে ok চাপুন। তারপর ছবিটি বন্ধ করে দিন এবং অ্যাকশন প্যালেটের Stop বাটনে ক্লিক করে রেকর্ড বন্ধ করে দিন। এখন File থেকে automate-এ গিয়ে batch–G ক্লিক করুন। এবার অ্যাকশন প্যালেটের resizepic সিলেক্ট করুন। তারপর নতুন উইন্ডোতে Source–G Folder সিলেক্ট choose-এ ক্লিক করে যে ফোল্ডারে ছবি রাখা আছে, সেটা দেখিয়ে দিন। একই ভাবে Destination থেকেও Folder নির্বাচন choose-এ ক্লিক করে যেখানে নতুন এডিট হওয়া ছবিগুলো রাখতে চান, তা দেখিয়ে দিন। তাহলেই নতুন ফোল্ডারে আপনার চাহিদামতো ছবি ছোট বা বড় হয়ে জমা হতে থাকবে। এই সময়ে নতুন বক্স আসবে। এতে ok করতে থাকুন, যতক্ষণ না সব ছবি চলে আসে নতুন ফোল্ডারে। —ফয়সাল হাসান