একসঙ্গে আয়করের নানা বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়করদাতাদের রিটার্ন ফরমটি পূরণের নানা বিষয় বর্তমানে আয়করদাতাদের জন্য বেশ প্রয়োজনীয়। অনেকেই এসব পদ্ধতি সম্পর্কে ভালোভাবে না জানায় ঠিকমতো এ ফরমটি পূরণ করতে পারেন না। আয়কারদাতাদের সুবিধার্থে আইসিটি জেনারেশন বাজারে এনেছে ‘আয়কর রিটার্ন দাখিলবিষয়ক ভিডিও সিডি’। এখানে আয়কর জমা দেওয়ার জন্য সহযোগী নানা তথ্যের পাশাপাশি ২০১২-১৩ বাজেটের তথ্যের ওপর ভিত্তি করে বিস্তারিত সবকিছু দেখানো হয়েছে। আয়কর কারা দেবেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) কীভাবে পাবেন, ব্যবসায়িক হিসাব কীভাবে তৈরি করবেন—এসব তথ্যের পাশাপাশি রিটার্ন ফরম পূরণের পূর্বপ্রস্তুতিও রয়েছে সিডিতে। এ ছাড়া আয়কর হিসাব করার পদ্ধতিসহ ফরম পূরণের তথ্য ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সিডিতে। রয়েছে সহজে আয়কর হিসাবপদ্ধতিসহ প্রয়োজনীয় সব নমুনা ফরম। সিডিটির দাম ৫০০ টাকা। বিস্তারিত জানা যাবে www.ictgeneration.net ঠিকানায়। —রাহিতুল ইসলাম