একসঙ্গে কাজ করবে সিটিও ফোরাম ও জবসবিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির ওয়েবসাইট জবসবিডি ডটকম ও সিটিও ফোরাম বাংলাদেশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের পেশাগত সেবাকে এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করবে৷ এ ব্যাপারে গতকাল সোমবার ঢাকায় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে৷ চুক্তিপত্রে সই করেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কািন্ত সরকার এবং জবসবিডি ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা কে এম হাসান রিপন৷ এ সময় সিটিও ফোরামের সহসভাপতি নাবেদ ইকবাল, জবসবিডির পরিচালন ব্যবস্থাপক আলাউদ্দিন আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন৷ —বিজ্ঞপ্তি