একসঙ্গে চারটি নতুন মাদারবোর্ড
গিগাবাইটের নতুন চারটি মাদারবোর্ড বাজারে এসেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজন ও টেক ফ্যাশন শোর মধ্য দিয়ে গিগাবাইটের নতুন চারটি মাদারবোর্ড বাজারে ছাড়া হয়। গিগাবাইট ও স্মার্ট টেকনোলজিস যৌথভাবে ইউএসবি ৩.০ প্রযুক্তিসংবলিত নতুন এ মাদারবোর্ড নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক জাফর আহমেদ, গিগাবাইট পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খান, বাংলাদেশে ইন্টেলের ব্যবসা ব্যবস্থাপক জিয়া মঞ্জুরসহ অনেকে।অনুষ্ঠানের স্মার্ট টেকনোলজিস ও গিগাবাইট ইনকরপোরেটেডের প্রাতিষ্ঠানিক পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। কারিগরি অধিবেশনে ইউএসবি ৩.০ প্রযুক্তির সুবিধাদি নিয়ে কথা বলেন গিগাবাইট পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খান। এ ছাড়া ইন্টেল বাংলাদেশের ব্যবসায় ব্যবস্থাপক জিয়া মঞ্জুর ইউএসবি ৩.০ প্রযুক্তির সঙ্গে ইন্টেল প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।অনুষ্ঠানে গিগাবাইটের পক্ষ থেকে নির্ধারিত ২০ জন ডিলারকে এবং দৈনিক নয়া দিগন্ত-এর তথ্যপ্রযুক্তি পাতার সম্পাদক হিটলার এ হালিম এবং মাসিক কমপিউটার জগেক পুরস্কার দেওয়া হয়।— নিজস্ব প্রতিবেদক