একসঙ্গে তিন পান্ডা

বিশ্বের কোনো চিড়িয়াখানায় এই প্রথম তিনটি পান্ডাশাবক একসঙ্গে জন্মগ্রহণের পর ১৫ দিন ধরে সুস্থভাবে বেঁচে আছে। চীনের গুয়াংজু প্রদেশের চিমেলং সাফারি পার্কে গত ২৯ জুলাই পান্ডাগুলোর জন্ম হয়। এদের মায়ের বয়স ১২ বছর। সে স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছিল। আর পান্ডাগুলোর বাবা লিনলিনের বয়স ১৭ বছর। জঙ্গলে বসবাসকারী পান্ডার বংশবৃদ্ধিও অত্যন্ত সীমিত। তাই চিড়িয়াখানায় তিনটি পান্ডাশাবকের সুস্থভাবে বেঁচে থাকার ঘটনাটি বিস্ময়কর হিসেবে
বিবেচিত হচ্ছে।
জায়ান্ট পান্ডা
মোট সংখ্যা: জঙ্গলে
বসবাস করছে প্রায় ১৬০০টি
বন্দী অবস্থায় রয়েছে

সারা বিশ্বে ৩৪১টি
চিড়িয়াখানায় ২০১২ সালে জন্ম নেওয়া ২০টি পান্ডা বেঁচে আছে।
ওই বছর মোট ২৮টি পান্ডা চিড়িয়াখানায় জন্ম নেয়
(বেঁচে থাকার হার ৭১.৪%)
অবস্থা: বিপন্ন
বিপন্ন প্রজাতি হিসেবে প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইইউসিএন) লাল তালিকাভুক্ত হয়েছে পান্ডা
সূত্র: চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম/সায়েন্সডেইলি/আইইউসিএন/ডব্লিউডব্লিউএফ/এএফপি।