একাকী নারী ফেসবুকে বেশি স্ট্যাটাস দেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে যে নারী নিজের বিষয়ে বেশি বেশি স্ট্যাটাস দেন বা বেশি বেশি শেয়ার করেন বাস্তবে তিনি বেশি একাকী। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা।
গবেষকেরা ফেসবুকে ৬১৬ জন নারীর ফেসবুক পোস্ট নিয়ে এ গবেষণা চালান। নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, নারীর ক্ষেত্রে যত বেশি তথ্য ফেসবুকে পোস্ট করতে দেখা যায় বাস্তবে তিনি তত বেশি একাকিত্বে ভোগেন।
তাঁরা আরও দাবি করেন, একাকী নারী ফেসবুকে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ বিষয়ে বেশি প্রকাশ করেন এবং তাঁর অবস্থান ও প্রিয় সংগীত সম্পর্কেও তথ্য প্রকাশ করেন।
এই গবেষণার সঙ্গে গত বছরে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের করা এ গবেষণার মিল রয়েছে। ওই সময় গবেষকেরা দাবি করেছিলেন, কোন ব্যক্তি ফেসবুকে যত বেশি সময় কাটান তত বেশি অসুখী হয়ে পড়েন।