
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৩ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১২. ম্যাক্স ওয়েবারের মতে স্তরবিন্যাসের ভিত্তি হলো-
i. শ্রেণি
ii. মর্যাদা
iii. ক্ষমতা
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১৩. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. মানব সংহতি
খ. উপজাতীয় সংহতি
গ. রক্তের সংহতি
ঘ. জাতীয়তাবাদ
সঠিক উত্তর: খ. উপজাতীয় সংহতি
১৪. কার্ল মার্কসের মতে ব্যক্তি বিচ্ছিন্ন হয়-
i. নিজের সঙ্গী-সাথি থেকে
ii. নিজের শ্রম থেকে
iii. উৎপাদন প্রক্রিয়া থেকে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১৫. মরিয়ম তাজমহল না দেখলেও সে নিজের ধারণা দিয়ে তাজমহলের একটি ছবি আঁকে- মরিয়মের এ কাজ সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক. জৈবিক সাদৃশ্য তত্ত্ব
খ. আদর্শ নমুনা গ. আমলাতন্ত্র
ঘ. বিচ্ছিন্নতাবোধ
সঠিক উত্তর: খ. আদর্শ নমুনা।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম