একাধিক খুনের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকটি খুন করার মতো সহিংস আচরণের নেপথ্যে কী কারণ থাকতে পারে? স্কটল্যান্ডের একদল বিজ্ঞানী বলছেন, এ ধরনের অপরাধীদের মধ্যে ২৮ শতাংশ মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত সমস্যা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত৷ আর ২১ শতাংশ মাথায় অঘাতজনিত সমস্যায় ভোগেন৷ গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের শিক্ষক ক্লার অ্যালের নেতৃত্বে ওই গবেষণা সম্পন্ন হয়৷ এ-সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে জার্নাল অব ভায়োলেন্ট হেলথ অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার৷ খুনির মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেন, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত রোগীদের ৫৫ শতাংশই বড় কোনো মানসিক আঘাত পেয়েছিলেন৷ তবে মানসিক সমস্যা থাকলেই যে কারও মধ্যে অপরাধপ্রবণতা থাকবে, এমন ধারণা ঠিক নয়৷ ইনডিপেনডেন্ট৷