একাল - সেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপরীত শব্দ  অংশ-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দটি খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।

এ
এলোমেলো গোছানো
এঁড়ে বকনা
এক বহু
একান্ন পৃথগন্ন
একাল সেকাল
একূল ওকূল
এখন তখন
এপার ওপার
ঐ
ঐক্য অনৈক্য
ঐচ্ছিক আবশ্যিক
ঐতিহাসিক অনৈতিহাসিক
ঐশ্বর্য দারিদ্র্য
ও
ওঠা বসা
ওস্তাদ সাগরেদ
ঔ
ঔদার্য কার্পণ্য
ঔদাসীন্য আসক্তি
ঔদ্ধত্য বিনয়
ক
কৃতজ্ঞ অকৃতজ্ঞ
কুটিল সরল
কেজো অকেজো
ক্রয় বিক্রয়
কাজ অকাজ
কঠিন কোমল
কপট অকপট
কপটতা সরলতা
কম বেশি
কর্কশ কোমল
কর্মঠ অকর্মণ্য
কল্পনা বাস্তব
কল্যাণ অকল্যাণ
কাঁচা পাকা
কাছে দূরে
কাজ বিশ্রাম
কারণে অকারণে
কু সু
কুখ্যাত সুখ্যাত
কুৎসা প্রশংসা
কুৎসিত সুন্দর
কুদর্শন সুদর্শন
কৃদৃষ্টি সুদৃষ্টি
কুনজর সুনজর
কুফল সুফল
কুবুদ্ধি সুবুদ্ধি
কুরুচি সুরুচি
কুশাসন সুশাসন
কুশিক্ষা সুশিক্ষা
কৃপণ বদান্য
ক্রন্দন হাস্য
ক্রেতা বিক্রেতা
ক্রোধ প্রীতি
ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী
ক্ষতি বৃদ্ধি, লাভ
ক্ষয় বৃদ্ধি।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল