একুশটি সামাজিক সাইটকে দিল্লি আদালতের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপত্তিকর বিষয় প্রকাশের অভিযোগে ২১টি সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) সাইটের বিরুদ্ধে দিল্লির একটি আদালত সমন জারি করেছেন। এই সাইটগুলোর মধ্যে আছে ফেসবুক, অরকুট, টুইটার, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি। শুক্রবার দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুদেশ কুমার একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি একটি তদন্ত প্রতিবেদনও আদালতে পেশ করতে হবে। ম্যাজিস্ট্রেট তাঁর রায়ে উল্লেখ করেছেন, সাইটগুলোতে বিভিন্ন ধর্ম, বর্ণ ও ব্যক্তি সম্পর্কে আপত্তিজনক মন্তব্য এবং ছবি রয়েছে। কিন্তু সেগুলো আটকানোর কোনো পথ নেই। জনৈক সাংবাদিক বিনয় রায়ের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশ দেন। —অমর সাহা, কলকাতা