একুশে পা দিল ‘এসএমএস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমএস বা মুঠোফোন বার্তার ২০ বছর পূর্ণ হল আজ। আজ থেকে দুই দশক আগে ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথমবারের মতো এসএমএস বার্তা পাঠানো হয়েছিল। কম্পিউটার থেকে মুঠোফোনে পাঠানো প্রথম বার্তাটি ছিল ‘মেরি ক্রিসমাস’। বার্তাটি পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের নেইল প্যাপওর্থ নামের এক সফটওয়্যার প্রোগ্রামার। ভোডাফোনের জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করে তিনি এ বার্তা পাঠিয়েছিলেন। খবর গার্ডিয়ানের।শর্ট মেসেজে সার্ভিস বা এসএমএস বর্তমানে ৪০০ কোটিরও বেশি মানুষ তাদের যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করেন।প্যাপওর্থ এ প্রসঙ্গে জানিয়েছেন, তরুণ বয়সেই ভোডাফোনের জন্য নতুন সেবা তৈরির লক্ষ্যে কাজ করার সময় এসএমএস পদ্ধতি তৈরি করি। নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছিল। তবে এসএমএসের জনপ্রিয়তা পেতে উদ্ভাবনের পর পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।২০০০ সালের পর থেকেই বিশ্বে এসএমএস জনপ্রিয় হতে শুরু করে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এসএমএস উদ্ভাবনের দুই দশক পরে এসে ইদানীং এ মাধ্যমটির জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এসএমএস করার প্রবণতা কমলেও এখনো এ সেবাটির আবেদন একেবারে ফুরিয়ে যায়নি।