এক্সটারনাল ব্লু-রে রাইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে আসুসের এসবিডব্লিউ-০৬সি১এস-ইউ মডেলের এক্সটারনাল ব্লু-রে রাইটার। হালকা-পাতলা গড়নের সহজে বহনযোগ্য ব্লু-রে রাইটারটি ইউএসবি ২.০ সমর্থন করে, যা বিদ্যুৎসাশ্রয়ী। এটি ৬এক্স গতিতে ব্লু-রে ডিস্ক রিড ও রাইট করতে পারে এবং সিডি, ডিভিডি, ডবল-লেয়ার ডিভিডি, ডিভিডি-র্যাম ইত্যাদিও সমর্থন করে এটি। হাই-ডেফিনেশন ব্লু-রে চলচ্চিত্র দেখার পাশাপাশি ভিডিও ফাইল বা তথ্য সংরক্ষণ করা যায় এতে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড এনেছে এটি। দাম ১৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি