এক্সনহোস্টে ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত হোস্টিং সেবার সঙ্গে ২০ থেকে ৭০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এসএসডি শেয়ার্ড হোস্টিংয়ে বিনা মূল্যে এসএসএল, সাইট ট্রান্সফার, অটো ইনস্টলার সেটআপ সুবিধা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চ্যুয়াল কেনাকাটার উৎসব উপলক্ষে এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে কুপন কোড ব্যবহার করে ছাড় পাওয়া যাবে।
বর্তমানে ৭০টি দেশে হোস্টিং সেবা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি। এ ছাড়া ভার্চ্যুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সেবা দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি (www.exonhost.com)।