এক্সবক্স ৭২০ আনছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গেম কনসোল বাজারে আনছে মাইক্রোসফট। ‘এক্সবক্স ৭২০’ নামের গেম কনসোলটি চলতি বছরের ২১ মে বাজারে আনার ঘোষণা দিতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের এপ্রিল মাসে এ গেম কনসোল বাজারে আনার তথ্য জানিয়েছিলেন মাইক্রোসফটের কর্মকর্তারা। এক খবরে জানিয়েছে ফোর্বস অনলাইন।মাইক্রোসফটের কর্মকর্তারা জানিয়েছেন, মাইক্রোসফটের নতুন গেম কনসোল গেম খেলা ও টেলিভিশন বিনোদনের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের গেম কনসোলকে সনির প্লে স্টেশন গেম কনসোলের নতুন সংস্করণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার  মুখে পড়তে হবে।চলতি বছরের জুন মাস নাগাদ বাজারে আসতে পারে মাইক্রোসফটের এক্সবক্সের নতুন সংস্করণটি।