এক্সবক্সে কথা বলে টিভি নিয়ন্ত্রণের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের তৈরি গেম খেলার জনপ্রিয় যন্ত্র এক্সবক্স ৩৬০-এ এবার যুক্ত হচ্ছে বিশেষ সুবিধা। এ সুবিধার মাধ্যমে এই যন্ত্রে টিভি দেখা নিয়ন্ত্রণ করা যাবে কথা বলে।অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে এক্সবক্স ব্যবহারকারীরা কথা বলে টিভি চালানো, বন্ধ করা, স্থির করে রাখতে পারবেন। এ সুবিধা টিভির পাশাপাশি গান শোনা, সিনেমা দেখা এমনকি গেম খেলার ক্ষেত্রেও পাওয়া যাবে। উইন্ডোজ ফোনে এ সুবিধাটি থাকছে, যা স্কাই কিংবা চ্যানেল ফোর দেখার সুযোগ পাওয়া যাবে। বিবিসির আইপ্লেয়ারে আগামী বছরের শুরুতেও এ সুবিধা যুক্ত করা হবে বলে জানা গেছে। মাইক্রোসফট জানিয়েছে, টেলিভিশন দেখার ক্ষেত্রে যা রিমোট কন্ট্রোল যন্ত্র দিয়ে করা যেত তা এখন কণ্ঠের মাধ্যমে করা যাবে। ইতিমধ্যে প্রায় ৪০টি সেবাদাতা প্রতিষ্ঠান এ সফটওয়্যারের মাধ্যমে সেবা দিতে যুক্ত হয়েছে। এ সফটওয়্যারে ব্যবহারকারী হ্যারি পটার সিনেমা খুঁজতে চাইলে ‘এক্সবক্স বিং হ্যারি পটার’ বললেই এ ছবিসংক্রান্ত তথ্যগুলো পাওয়া যাবে! এ ক্ষেত্রে এ খোঁজা বাদ দিতে চাইলে ‘ক্যানসেল’ বললেই বাদ হয়ে যাবে। অ্যাপলের ব্যক্তিগত সহকারীর মতো কাজ করা সিরি সফটওয়্যারের চেয়ে দারুণ সেবা দেবে এ সফটওয়্যারটি—এমনটি আশা কর্তৃপক্ষের। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নানাভাবে শীর্ষে থাকার প্রতিযোগিতায় মাইক্রোসফট প্রতিনিয়ত নানা ধরনের সুবিধা যুক্ত করছে নিজেদের পণ্য ও সেবাগুলোতে। তারই অংশ হিসেবে এক্সবক্সে এ সুবিধা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানো যাবে—এমনই প্রত্যাশা মাইক্রোসফটের। —টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম