এখন তো ফুটবলেরই সময়

বিশ্ব এখন কাঁপছে বিশ্বকাপ ফুটবল জ্বরে। এই বিশ্বকাপের সময় আপনিও মেতে উঠতে পারেন ফুটবলে—ফিফা ২০১৪ গেমটি নিয়ে। এটি কম্পিউটার, এক্সবক্স, সব গেমিং কনসোল, অ্যান্ড্রয়েড ও আইওএস-চালিত যন্ত্রে খেলা যেতে পারে। বরাবরের মতো ইলেকট্রনিক আর্টস গেমটির নির্মাতা ও প্রকাশক৷ ইগনাইট ইঞ্জিন নামের একটি নতুন গেমিং ইঞ্জিন এই গেমে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে নতুন ধরনের গ্রাফিকস ও ছবি দেখানো হয়েচে৷ বাস্তবের সঙ্গে মিল রাখার জন্য এই গেমটিতে রয়েছে ‘ট্রু গেমিং মোশন’ সফটওয়্যার। যার মাধ্যমে আপনি পাবেন খেলোয়াড়কে নিয়ন্ত্রণ করার উপায়। গেমটির গ্রাফিকস এতটাই উন্নত যে মনে হবে আপনি সত্যিকারের খেলা দেখছেন। এ ছাড়া, গেমটির চারপাশের পরিবেশ এবং দর্শক অত্যন্ত বাস্তবমসম্মত৷
ইলেকট্রনিক আর্টস ফিফা ২০১৪ গেমটি তৈরি করেছে মূলত অনলাইন এবং মাল্টিপ্লেয়ার (একাধিক গেমার একসঙ্গে) মোডে খেলার জন্য। এর আগের সংস্করণগুলোতে অনলাইন এবং মাল্টিপ্লেয়ার মোডে খেলার খুব একটা সুবিধা ছিল না। কিন্তু এবারের গেমটি তৈরি হয়েছে অনলাইনের খেলোয়াড়দের জন্য। আপনি গেমটি বিভিন্ন মোডে খেলতে পারবেন। গেমটিতে রয়েছে সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার এবং ম্যানেজার মোড। আপনি চাইলে খেলতে পারবেন আপনার পছন্দের ক্লাব এবং দেশ নিয়েও। গেমটির শব্দশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর।
গেমটি খেলতে লাগবে সেলেরন ই১২০০ ডুয়াল কোর ১.৬২ গিগাহার্টজ গতির প্রসেসর, র৵াম ১ গিগাবাইট, ১ গিগাবাইটের ভির্যামসহ গ্রাফিকস কার্ড। এটি উইন্ডোজ এক্সপি, ৭, ৭.১, ৮,৮.১ অপারেটিং সিস্টেমে চলবে।