এখন প্রতিযোগিতার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাদের জন্য আয়োজিত জাতীয় হ্যাকাথনের ২০১৬-এর নিবন্ধন শেষ হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজধানীতে চলবে অ্যাপ তৈরির এ প্রতিযোগিতা।
২০ ফেব্রুয়ারি শুরু হয়ে সম্প্রতি প্রতিযোগিতার প্রচারণা কার্যক্রম শেষ হয়েছে এই কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হ্যাকাথনের প্রচারণা চালানো হয়। এ সময় ১ হাজার ২০০ জন প্রোগ্রামার অংশ নেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব মিনা মাসুদউজ্জামান এবং প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম প্রচারণা পর্বের অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ৪৪ জন বিশেষজ্ঞ নিয়ে ইতিমধ্যে জাতীয় হ্যাকাথনের বিশেষজ্ঞ দল প্রস্তুত করা হয়েছে।
চূড়ান্ত পর্বে টানা ৩৬ ঘণ্টা চলবে প্রতিযোগিতা। এতে বিভিন্ন সমস্যার সমাধান-নির্ভর অ্যাপ তৈরি করতে হবে। নিবন্ধিত ৫৫৩টি দলের মধ্যে ২৫০টি চূড়ান্ত দল জাতীয় হ্যাকাথনে অংশগ্রহণ করবে। বিস্তারিত: http://hackathon.ictd.gov.bd।
বিজ্ঞপ্তি