এখনই এবংবিক্যাশের মধ্যে চুক্তি
ই-কমার্স সাইট এখনই ডট কমে কোনো পণ্য কিনলে অনলাইনেই সেটির মূল্য পরিশোধ করা যাবে বিক্যাশের মাধ্যমে। গত সোমবার এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বিক্যাশ এবং এখনইর মধ্যে। ঢাকায় বিক্যাশের প্রধান কার্যালয়ে চুক্তিপত্রে সই করেন বিক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল কাদির এবং এখনই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান।বিক্যাশের প্রধান লক্ষ্য গ্রাহক হলো দ্রুত ও খুব সহজে আর্থিক সেবা প্রদান করা। অনলাইনে মূল্য পরিশোধ করলে বিভিন্ন পণ্যের ওপর ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে। গ্রাহক বিক্যাশের মাধ্যমে মূল্য পরিশোধ করা মাত্র তাঁর মুঠোফোনে একটি এসএমএস পাবেন। এই এসএমএসটি নির্ধারিত দোকানে দেখালেই প্রযোজ্য ছাড়টি পাওয়া যাবে। এখনই ডটকমে ইন্টারনেট, রেস্তোরাঁ, হোটেল, পরিবহন, বিউটি পারলার, সেলুন, ফ্যাশন হাউস, থিমপার্ক, জিমনেসিয়াম, ফার্নিচার, খেলাধুলা এবং বিনোদন সেবা ও পণ্য বিশেষ ছাড়ে পাওয়া যায়। চুক্তি হওয়ার সময় এখনই ডটকমের সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মোহম্মদ এনামুল হক, সফটওয়্যার আর্কিটেক্ট মোরশেদ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি