এখনই ডট কমের দুই লাখ ফেসবুক ফ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্সসাইট এখনই ডট কমের ফেসবুক ফ্যানপেজে (www.facebook.com/akhonioffers) দুই লাখ ফ্যান যুক্ত হয়েছেন। দেশে অনলাইনে সেবা ও পণ্য বিক্রি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি গ্রাহকদের পেশাদার সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, ‘ক্রেতাদের বিশ্বস্ততাই আমাদের পাথেয়। আকর্ষণীয় মূল্য ছাড়, মানসম্পন্ন পণ্য এবং গ্রাহক পরিষেবার জন্য দ্রুত সময়ে এ অর্জন।’ এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘অনলাইন বিপণন প্রতিযোগিতা’। বিজয়ীরা পাবেন আই-পড, গিফট ভাউচারসহ আকর্ষণীয় পুরস্কার। —বিজ্ঞপ্তি