এখনো প্রাণের খোঁজ পায়নি কিউরিওসিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো কিউরিওসিটি প্রথমবারের মতো মঙ্গল গ্রহের মাটি বিশ্লেষণ করেছে। গবেষকেরা জানিয়েছেন, প্রথমবার মঙ্গলের মাটি পরীক্ষা করে প্রাণ গঠনের প্রয়োজনীয় উপাদান পায়নি কিউরিওসিটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।মঙ্গলের মাটিতে বড় ধরনের বিস্ময়ের খোঁজ মিলতে পারে বলে আগেভাগেই খবর রটেছিল। মঙ্গল গ্রহের মাটিতে কার্বন সমৃদ্ধ যৌগ ও ব্যাকটেরিয়ার খোঁজ মিলতে পারে বলেও ধারণা করছিলেন অনেকে। তবে ৪ ডিসেম্বর নাসার গবেষকেরা জানিয়েছেন, মঙ্গলে এখনও বড় ধরনের বিস্ময়ের কোনো খোঁজ মেলেনি। তবে শুধু কার্বনের অণুর খোঁজ মিলেছে। গবেষকেরা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কিউরিওসিটির স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স বা স্যাম নামের গবেষণাগারটির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার পদ্ধতিটি ধীর গতির। পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, মঙ্গলের মাটিতে প্রথমবারের পরীক্ষায় কোনো প্রাণের সন্ধান না মিললেও ভবিষ্যতে মিলতে পারে বলে আশাবাদী তাঁরা। কিউরিওসিটি ‘রকনেস্ট’ নামে ধুলোর স্তর থেকে প্রথমবার নমুনা সংগ্রহ করে স্যামে বিশ্লেষণ করেছিল। গবেষক পল মাহাফি এ প্রসঙ্গে জানিয়েছেন, রকনেস্টের নমুনা বিশ্লেষণ করে বিস্ময়কর তথ্য পাওয়ার আশা করিনি আমরা। এখানকার নমুনা বিশ্লেষণেও কোনো জৈব যৌগ মেলেনি। তাই কিউরিওসিটি তার অনুসন্ধান চালু রাখবে। মঙ্গল গ্রহে অণুজীবের সন্ধান করছে কিউরিওসিটি।আড়াই শো কোটি ডলার ব্যয়ে নির্মিত কিউরিওসিটি রোবট এ বছরের ৫ আগস্ট মঙ্গলের গেইল কার্টারে অবতরণ করেছিল। আগামী দুই বছর ধরে এ গ্রহটিতে অণুজীব সন্ধান করবে কিউরিওসিটি। এ রোবটটিতে ১০ টি আলাদা আলাদা যন্ত্রাংশ রয়েছে। তবে স্যামকে কিউরিওসিটির হূিপণ্ড বলা হয়। মঙ্গল গ্রহের মাটি বিশ্লেষণ ছাড়াও সেখানকার বায়ুমণ্ডল পরীক্ষা করেছে কিউরিওসিটি।উল্লেখ্য, রকনেস্ট নামের একটি স্থানে ৪২ দিনের বেশি সময় কাটিয়ে ১৬ নভেম্বর থেকে আবার সামনের দিকে চলা শুরু করেছে কিউরিওসিটি। মঙ্গলে অবতরণের পর থেকে সেখানে পুরোনো নদীর রেখা, আগ্নেয় শিলা ও ডাস্ট ডেভিল বা ধূলি দানবের মত বেশকিছু রহস্যের কিনারা করেছে কিউরিওসিটি।