এখানেই ডটকমে বাদ্যযন্ত্র কেনাবেচা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদ্যযন্ত্র
বাদ্যযন্ত্র

অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইট এখানেই ডটকমে গিটার, কিবোর্ডসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের কেনাবেচা বাড়ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইটটিতে নানা ধরন ও দামের সব গিটারের বিজ্ঞাপন ছাড়াও তবলা, কিবোর্ড, ড্রাম, ব্যান্ড অ্যাকসেসরিজ, ভায়োলিন, পিয়ানো ও বাঁশিসহ অন্যান্য আরও অনেক ধরনের বাদ্যযন্ত্রের বিজ্ঞাপন রয়েছে¿। এখান থেকে পছন্দের বাদ্যযন্ত্র কিনতে পারছেন ক্রেতারা। 
সিগনেচার, ফেন্ডার, আইব্যানেজ, ইয়ামাহাসহ বিভিন্ন ব্র্যান্ডের সব গিটার পাওয়া যায় এখানেই ডটকমে। গিটারগুলোর দাম এক হাজার ৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। 
এখানেই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথান বলেন, বাদ্যযন্ত্র ক্রেতাদের বা বিক্রেতাদের জন্য ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম উপযুক্ত মাধ্যম। এখানেই ডটকমে বৈচিত্র্যময় বাদ্যযন্ত্র সহজেই খুঁজে পাওয়া যাবে। সাইটটির বাদ্যযন্ত্র বিভাগে এক হাজার ৫০০ বিজ্ঞাপন আছে। বাদ্যযন্ত্র বিক্রির দিক থেকে এগিয়ে আছে ঢাকা। এরপর আছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী। বিজ্ঞপ্তি