এখানেই ডটকমের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ল্যাসিফায়েড বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে ‘সেল ফর আ স্মাইল’ নামের একটি কর্মসূচি শুরু করেছে। এর মাধ্যমে ওই সাইটটিতে কেউ অব্যবহৃত পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে শিশুদের সাহায্য করারও সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রেতার দেওয়া পোস্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে ঈদের উপহার কিনে শিশুদের দেওয়া হবে। এখানেই ডটকমের সহযোগী হিসেবে রয়েছে বেসরকারি সংস্থা উই ফাউন্ডেশন।