এজ ব্যবহারে প্ররোচনা দিচ্ছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রতিদ্বন্দ্বী ব্রাউজার ডাউনলোড না করার পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রতিদ্বন্দ্বী ব্রাউজার ডাউনলোড না করার পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট।

বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজার ডাউনলোডের জন্য সার্চ করলে নিজেদের এজ ব্রাউজার ব্যবহারের জন্য প্ররোচিত করছে মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পরিবর্তে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এজ নামের নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করেছে বিশ্বের বৃহৎ​ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট এক প্রতিবেদনে জানিয়েছে, উইন্ডোজ ১০-এ যাঁরা এজ ব্রাউজার ব্যবহার করে অন্য ব্রাউজার খোঁজ করেন, তখন ছোট একটি বার্তা দেখায়। এতে লেখা থাকে—উইন্ডোজ ১০-এ ব্রাউজার হিসেবে এজ ব্যবহার করার পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। বার্তার সঙ্গে দেওয়া একটি লিঙ্কে গেলে এ-সংক্রান্ত ব্যাখ্যাও দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
অবশ্য এজের প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজার প্রথমবার সার্চের সময় এ বার্তা দেখা যাচ্ছে। অপেরা ব্রাউজার সার্চ করলে এ বার্তা দেখাচ্ছে না।
প্রতিদ্বন্দ্বী ব্রাউজারের পরিবর্তে এজ ব্যবহারে প্ররোচনা দেওয়া প্রসঙ্গে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘উইন্ডোজ ১০-এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এজ। এটি করটানা, ওয়েন নোট প্রভৃতি ফিচারের মাধ্যমে ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে পারে। ব্যবহারকারীদের এ বিষয়টি জানাতেই ছোট এই নোটিফিকেশন দেওয়া হয়। 

এর আগে গত জুলাই মাসে মাইক্রোসফট দাবি করে, তাদের করা বেঞ্চমার্ক সফটওয়্যার পরীক্ষায় ক্রোম ও সাফারির চেয়ে এজ ব্রাউজারটিকে দ্রুতগতির হিসেবে দেখা গেছে। বেঞ্চমার্ক অবশ্য মাইক্রোসফটের নয়। অ্যাপল ও গুগলের নিজস্ব বেঞ্চমার্কে এজকে দ্রুতগতির ব্রাউজার হিসেবে দেখানো হয়েছে।